1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সিরাত মাহফিলে দাওয়াত পেয়েছেন আজহারী, থাকতে পারেন আরও যারা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাত মাহফিল (সা.)। যেখানে উপস্থিত থাকবেন হাজারো আলেম-ওলামা।

 

শনিবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত ওই মাহফিলে দেশবরেণ্য আলেমদের পাশাপাশি দাওয়াত পেয়েছেন সময়ের অন্যতম আলোচিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। এ ছাড়া হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক থাকতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে।

সিরাত উদযাপন কমিটির ওই সূত্রটি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ড. মিজানুর রহমান আজহারীকে দাওয়াত দিয়েছেন তবে তার আসার বিষয়টি এখনো নিশ্চিত করেননি। আপাতত তিনি তার পরিবার-পরিজনকে সময় দিচ্ছেন।

সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইতোমধ্যে সিরাত মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টির জন্য শেড নির্মাণ করা হয়েছে, যেখানে ৬০ হাজারেরও বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন।

তিনি আরও জানান, মাহফিলের আসা মানুষের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

জানা গেছে, ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের ঐতিহাসিক আন্দারকিল্লাহ শাহে জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল আনোয়ার হোসাইন তাহের আল জাবির আল মাদানী।

বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা করবেন হাফেজ মাওলানা আমির হামজা। এ ছাড়া আলোচিত কিছু মুখ চমক হিসেবে থাকবেন বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।

জাতীয় সিরাত উদ্‌যাপন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন- সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি, শায়খ মাওলানা আব্দুল হামিদ, মাও. মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাও. শাখাওয়াত হোসাইন রাজী, ড. মুফতি আবু ইউসুফ খান, ড. খলিলুর রহমান মাদানী, প্রফেসর ড. আব্দুস সামাদ, প্রফেসর ড. রফিকুর রহমান মাদানী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মাও. মোশাররফ হোসাইন, মাওলানা ড. জাকারিয়া নুর, শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা