
ইকবাল হাসান, নিজস্ব প্রতিনিধি:
পাটকেলঘাটা জামায়াতে ইসলামী সরুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে তৈলকুপি বড়বিলা গ্রাম সহ বিভিন্ন এলাকায় শুক্রবার বিকালে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এসময় সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ শাহ আলমের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, মাস্টার আমিনুর রহমান, সরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য হাফিজ আব্দুল হামিদ, যুব জামায়াতের তোফাজ্জল হোসাইন, ইমরান হোসেন, স্থানীয় জামাত নেতৃবৃন্দ ও গ্রামবাসী। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জামায়াতে ইসলামী কে আন্তরিক ধন্যবাদ জানান।