1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

ফিলিস্তিন সমর্থনকারী ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

ফিলিস্তিন সমর্থন করে মানবাধিকার ও খাস্য সরবরাহ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ৩ই অক্টোবর শুক্রবার জুমার নামাজ পরবর্তী সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় আসিফ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ।
এতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক সদস্য সচিব সুহাইল মাহদিন সাদি প্রমুখ।
বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরীহ মানুষদের হত্যা করছে। এবারও মানবিক সহায়তা বহনকারী নৌবহরে হামলা চালিয়ে ইসরায়েল তাদের দমননীতির নগ্ন রূপ প্রকাশ করেছে। আমরা এ হামলার নিন্দা জানাই এবং অবিলম্বে বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান জানাই।
আহ্বায়ক আরাফাত হোসাইন ও আক্তারুল ইসলাম বলেন, ইসরায়েলের এ বর্বরোচিত হামলা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ নয়, এটি বিশ্ব শান্তির জন্যও হুমকি। সাতক্ষীরার মুসলমানরা সব সময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকবে। কর্মসূচির শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহ্বায়ক আরাফাত হোসাইন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা