সাতক্ষীরা জেলার তালা-কলারোয়া ১ আসনের নবাগত সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন কে শনিবার সন্ধ্যায় তালা উপজেলা কৃষক লীগের পক্ষ পাটকেলঘাটা বাজারে ফুলেল শুভেচছা দেওয়া হয়।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ, তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, তালা উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন, মনি মেম্বার, মাগফুর রহমান ঝান্টু প্রমুখ।