
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও অন্যতম সদস্য, অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আল আমিন ট্রাস্ট কলারোয়া উপজেলা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন।
শনিবার ১৭ই জানুয়ারি সকাল ১১ টার সময় কলারোয়া প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এ সকল শীতবস্ত্র উপহার দেয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাঃ ওসমান গনি, কলারোয়া উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম প্রমূখ।