1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময়

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিবেদক:

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ও বিভিন্ন পেশার নাগরিকদের নিয়ে ‘জাতীয় নাগরিক কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহঃবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলার নাগরিক কমিটির প্রতিনিধি ইলিয়াস হোসেন এর সঞ্চালনা ও পরিচালনা সাতক্ষীরা শহরের জেলা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য অলিক মৃ, মেসবাহ কামাল,তানজিল মাহমুদ, আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মতবিনিময়ে কেন্দ্রীয় সদস্য তানজিল মাহমুদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের। রাষ্ট্রের সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের বিচারের আওতায় আনতে হবে। দুই হাজারের অধিক শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না।

বক্তব্যে কেন্দ্রীয় সদস্য অলিক মৃ বলেন, ‘যারা আহত কিংবা শহীদ হয়েছেন, তারা এদেশের শাসক হতে চায়নি; তারা দেশের মানুষ খাদ্যের অধিকার চেয়েছে, শিক্ষার অধিকার চেয়েছে, কথা বলার ও বেঁচে থাকার অধিকার চেয়েছে। আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থান এর শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এতদিন শাসক ও ব্যবসায়ীরা রাজনীতির কাঠামো নির্ধারণ করেছে, এখন থেকে এই গেইমের নিয়ম আপনারা আমরা, তথা জনগণ ঠিক করবে এটাই আমাদের নতুন রাজনীতি।

 

মতবিনিময় সভায় ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন, নাজমুল হাসান, নাহিদ ইসলাম, মৌহিনী তাবাচ্ছুম, তারা বলেন, ‘আমার ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছে আমরা চাই সবার অধিকার নিশ্চিত হোক, আমার জন্য, সকল শহীদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।

 

মতবিনিময়ে আরও বক্তব্য রাখেন স্থানীয় আন্দোলনের সংগঠকরা, সাতক্ষীরা নাগরিক কমিটির জেলা প্রতিনিধি ইলিয়াস রহমান, এইচ টি রিফাত, আনন্দ টিভির হাসানুর রহমান হাসান, অধ্যাপক আজিজুর রহমান, সমাজসেবক আহসানউল্লাহ, আবু রায়হান, জাতীয় নাগরিক কমিটির নৃগোষ্ঠী প্রতিনিধি বিশ্বজিৎ মুন্ডা, এ্যাড. মনিরুজ্জামান, সাংবাদিক ইকবাল হাসান , শেখ আব্দুল্লাহ প্রমুখ।

 

মতবিনিময় সভায় বিপুল সংখ্যক শহীদ পরিবারের সদস্য, আহত, বিভিন্ন জেলার সংগঠক, আইনজীবী, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, আন্দোলনকারী, শ্রমিক বৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা