২৩ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয়ের সাতক্ষীরার সম্মেলন কক্ষে ৪১ এবং ৪৩ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ স্টাডি ট্যুরে সাতক্ষীরা জেলায় আগমন করায় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
৪১ এবং ৪৩ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলা ও জেলা পুলিশের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, ডিএসবি, ডিবি’র বিভিন্ন কার্যক্রম, থানা, ফাঁড়ি, ক্যাম্প, ভোমরা ইমিগ্রেশনের বিভিন্ন কার্যক্রম ও পুলিশের ডিজিটাল সেবাসমূহ, জেলা পুলিশের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে ব্রিফ করেন এবং জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী ধারণা প্রদান করেন।
এসময় পুলিশ সুপার তাঁদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বলেন, “সেবাধর্মী ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হলে মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের বিকল্প নেই। সাতক্ষীরা একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে পুলিশের বিভিন্ন কার্যক্রম, চ্যালেঞ্জ ও সাফল্যের দিকগুলো কাছ থেকে জানার সুযোগ রয়েছে। তিনি শিক্ষানবিশ কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে এই সফর কাজে লাগানোর আহ্বান জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ পুলিশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে উৎসাহিত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ মুকিত হাসান খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাতক্ষীরা, ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২), বিপিএ, সারদা, রাজশাহী, মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) সাতক্ষীরা।