1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

১২নং বল্লী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা:

সেবা, ঐক্য ও প্রগতি এই মূলমন্ত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার ১২নং বল্লী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় বল্লী বাজারে বিএনপির একটি অফিসকক্ষে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের থানার সিনিয়র যুগ্ম আহবায়ক মো :সাহিদুল ইসলাম হিমোর সভাপতিত্ব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম  যুগ্ম আহবায়ক মহাসিন আলম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খালিদ হাসান সুমন,জেলা সদস্য কামরুল ইসলাম, সদর থানা যুগ্ম আহবায়ক মহাসেন হোসেন, আহসানুল্লাহ, মোফাচ্ছের হোসেন মধু, গোলাম রাব্বি,
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ইসমাইল হোসেন নীরব, ইউনিয়ন বিএনপির সভাপতি মন্টু
সহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় প্রধান আলোচক মোঃ মহাসিন আলম বলেন,
দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। জনগণের অধিকার আদায়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে সবাইকে মাঠে থাকতে হবে।

তিনি আরো বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে দলের সকল নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা