হাসনাত আব্দুল্লাহর এর উপর সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার নিন্দা ও প্রতিবাদ বিবৃতি।
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
সোমবার, ৫ মে, ২০২৫
১১১
বার পঠিত
প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর চালানো সন্ত্রাসী হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই নির্মম হামলা শুধু একজন সংগঠকের ওপর আক্রমণ নয়, বরং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগ্রামীদের কণ্ঠরোধ করার উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা।
ফ্যাসিবাদী শক্তির দমন-পীড়ন ও হামলার রাজনীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে আন্দোলনের সামনের সারির নেতাকর্মীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি ও ভয়ভীতির মধ্যে রয়েছেন।
অপরদিকে, গণআন্দোলনের মূল শত্রুদের রাজনৈতিক ও সামাজিকভাবে মোকাবিলা না করে, শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা ও ক্ষমতার দ্বন্দ্বে মনোনিবেশ করায় আন্দোলনের পরবর্তী ধাপে সাধারণ জনতা আজ একটি সুস্পষ্ট রাজনৈতিক দিকনির্দেশনার অভাবে দিকভ্রান্ত। এটি আন্দোলনের চেতনা ও আদর্শকে ধীরে ধীরে দুর্বল করে তুলছে।
আমরা জোরালোভাবে বিশ্বাস করি, ব্যক্তি স্বার্থ নয়—গণ-অভ্যুত্থানের আদর্শ ও জনগণের মুক্তির সংগ্রামই হতে হবে আমাদের সকল রাজনৈতিক পদক্ষেপের কেন্দ্রবিন্দু। ঐক্যবদ্ধ প্রতিরোধ, ন্যায়ের পক্ষে অবস্থান এবং ফ্যাসিবাদ বিরোধী চেতনার ধারক-বাহক হয়ে ভবিষ্যতের পথচলা গড়ে তুলতে হবে।
**মোঃ মাসুদ রানা** সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ। সংবাদ বিজ্ঞপ্তি। তারিখ: ৪ মে ২০২৫