1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

হাটহাজারীতে বাস-অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে নিহত ২।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২০৯ বার পঠিত

তালহা চৌধুরী রুদ্র।নিজস্ব প্রতিনিধি।

চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী বাস-অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মির্জাপুর ইউনিয়নেরর মুহুরীহাট বটতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব টুকু (৭০) ও ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকার বাসিন্দা মো. আবছার (৫৫)। তারা দুজনই অটোরিকশার যাত্রী। এঘটনায় আহত দুজনের নাম জানা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আনিসুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে বিপরীমুখী থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। এরপর অটোরিকশার চালকসহ দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চালকসহ অটোরিকশায় মোট ৪ যাত্রী ছিল।

নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আনিসুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে দুটি মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তারা দুজন সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। আহত সিএনজি চালকসহ আরও এক যাত্রীকে আহত অবস্থায় একটি হাসপাতলে ভর্তি করা হয়েছে বলে শুনেছে।

এঘটনায় চালকসহ ওই বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা