1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

স্কুলছাত্রীর সবশেষ ফেসবুক স্ট্যাটাসে লেখা, ‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল বিশ্বাস দায়ী থাকলো’

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলায় নদী বিশ্বাস নামের এক স্কুল ছাত্রী তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেওয়ার চার ঘন্টা পর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। বুধবার বিকালে পুলিশ ওই স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার নিজ ঘর থেকে।

নদী বিশ্বাস তালা উপজেলার জেঠুয়া মালোপাড়ার কার্তিক বিশ্বাসের মেয়ে ও জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সন্ধ্যায় পুলিশ ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, নদী বিশ্বাস তার এনজেল নদী নামের ফেসবুক আইডিতে ‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল বিশ্বাস দায়ী থাকলো’ স্ট্যাটাস দেয়। এরপরই নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে নদী বিশ্বাস আত্মহত্যা করেছে বলে ধারণা স্থানীয়রা।

স্থানীয়রা জানান, জেঠুয়া মালোপাড়ার অমল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাসের সাথে একই পাড়ার কার্তিক বিশ্বাসের মেয়ে নদী বিশ্বাস সাথে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি উজ্জ্বল বিশ্বাসের পরিবার মেনে না নেওয়ার জের ধরে মেয়েটি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, প্রেম ঘটিত বিষয়ে নিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গেপাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা