
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবক সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাসানুর রহমান হাসান।
রবিউল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন সাপোর্ট হিউম্যানিটি। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে এলাকার অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সাপোর্ট হিউম্যানিটির চেয়ারম্যান মেহেদী হাসান আরিয়ান খান। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সাপোর্ট হিউম্যানিটির মূল লক্ষ্য। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবক হাসানুর রহমান হাসান। তিনি তার বক্তব্যে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগীপুকুরিয়া ইউনিয়নের সদস্য নাজিম উদ্দীন সানা, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম, আব্দুল গফফার, রায়হান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে অতিথিরা এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। আয়োজকরা জানান, সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতেও সাপোর্ট হিউম্যানিটির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।