1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরা-২ আসনে ত্রিমুখী গ্রুপিংয়ের মাঝে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে আস্থা পাচ্ছেন শফিকুল ইসলাম শাহেদ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :

সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ত্রিমুখী গ্রুপিং দেখা দিয়েছে। একদিকে রয়েছেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, অন্যদিকে সাবেক পৌর চেয়ারম্যান তাসকিন আহমেদ চিশতী। এছাড়া বর্তমান ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে আছেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ।

মনোনয়নপ্রত্যাশীদের এই বিভক্ত রাজনীতির মাঝেও দেবহাটা উপজেলার স্থানীয় জনমনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন ক্লিন ইমেজের নেতা শফিকুল ইসলাম শাহেদ। দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি, সুস্পষ্ট নেতৃত্বগুণ ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তাকে এলাকায় গ্রহণযোগ্য এবং উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দেবহাটা উপজেলার সর্বসাধারণ শফিকুল ইসলাম শাহেদের প্রতি সমর্থন জানিয়ে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি তুলেছেন। তাঁদের মতে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে জাতীয়তাবাদী পরিবারের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম একমাত্র যোগ্য মুখ হলেন শফিকুল ইসলাম শাহেদ।

স্থানীয়দের দৃঢ় বিশ্বাস—ঐক্য, সততা ও সংগঠনের শক্ত ভিত্তি গঠনে শাহেদই হতে পারেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা