
ইকবাল হাসান, সাতক্ষীরা প্রতিবেদক
পাটকেলঘাটা থানার অন্তর্ভুক্ত জুজখোলা গ্রামের রাস্তাক্ষতিগ্রস্থ হওয়ার কারনে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। এমতাবস্থায় রাস্তা সংস্কার ভেঙ্গে যাওয়া রোধে পাইলিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটকেলঘাটা শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জুজখোলা ইউনিট এর কর্মীরা এ উদ্দ্যোগ গ্রহন করে রাস্তা সংস্কারে কাজ করছে। এ সময় জামায়াতে ইসলামী জুজখোলা ইউনিট এর হাদিউজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের কর্মী সমার্থক উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত কর্মীরা বলেন, মানুষ ও দেশের সামগ্রিক কল্যাণে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সাহেবের নির্দেশ মোতাবেক রাস্তা সংস্কারে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে ও এমন কার্যক্রম চলমান থাকবে।