সাতক্ষীরা-০৩ আসনে (কালিগঞ্জ-আশাশুনি) নির্বাচনী ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
১২৪
বার পঠিত
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের উদ্যোগে নির্বাচনী ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জের জাফরপুর মাদরাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আসনের পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ এবং আশাশুনি উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ারুল হক।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, আশাশুনি উপজেলা আমীর তারিকুজ্জামান তুষার ও নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার প্রমুখ।
সমাবেশে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার শুরা এবং কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন,
“আগামী নির্বাচন দেশপ্রেমিক নাগরিকদের জন্য বড় চ্যালেঞ্জ। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। সকল দূর্বলতা কাটিয়ে উঠে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেশবাসীকে ৪ জন এমপি উপহার দিতে চাই। এজন্য মহান আল্লাহর সাহায্যের পাশাপাশি জনগণের পাশে দাঁড়াতে হবে।