1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি। নজিরবিহীন এই রাজনৈতিক মিলন ফুটিয়ে তুলেছে রাজনৈতিক সৌহার্দ্য, দলীয় শৃঙ্খলা ও জেলা বিএনপির বর্ষীয়ান নেতাদের ঐক্য। জেলা শহর থেকে শুরু করে সারাদেশে এই ঘটনা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জেলা বিএনপি ও সাতক্ষীরা-০২ (সদর–দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের মহতি উদ্যোগে ঐতিহাসিক এই ঐক্যের জন্ম হয়। এতে দীর্ঘদিনের বিভিন্ন জল্পনা, মতবিরোধ ও মনোনয়ন–সংক্রান্ত উত্তাপ এক নিমিষেই স্তিমিত হয়ে যায়।

দলীয় সূত্রে জানা গেছে, ধানের শীষের নিশ্চিত বিজয় নিশ্চিত করতে সাতক্ষীরা-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ অপর দুইজন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও সদ্য সাবেক সদস্য সচিব আব্দুল আলিম এবং জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তাসকিন আহমেদ চিশতির বাসভবনে পৃথকভাবে মতবিনিময় করেন। সেখানে সমন্বিত নির্বাচনী কৌশল ও ঐক্য গঠনের প্রস্তাব দিলে উভয় নেতা পূর্ণ সহযোগিতা ও ঐক্যের আশ্বাস প্রদান করেন।

ঐতিহাসিক এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ সিয়ামসহ আরও অনেকে।

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকে দেশব্যাপী প্রায় ৪০টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের বিক্ষোভ, মশাল মিছিলসহ নানা উত্তেজনা বিএনপির রাজনীতিতে এক ধরনের অভ্যন্তরীণ সংকটের জন্ম দেয়। আর সেই সুযোগ কাজে লাগাতে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন সংকটময় পরিস্থিতিতে সাতক্ষীরার তিন জনপ্রিয় ও হেভিওয়েট নেতার এই অভূতপূর্ব ঐক্য জেলার রাজনৈতিক সমীকরণ আমূল বদলে দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সাতক্ষীরা-০২ আসনে ধানের শীষের বিজয় এখন অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, আলহাজ্ব আব্দুর রউফ আলিপুর ইউনিয়ন পরিষদের টানা ৩৩ বছরের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান। আব্দুল আলিম লাবসা ইউনিয়ন পরিষদের সাতবারের নির্বাচিত চেয়ারম্যান এবং তাসকিন আহমেদ চিশতি সাতক্ষীরা পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা