1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান-২০ বোতল ভারতীয় মদসহ ৭ লাখ টাকার মালামাল জব্দ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৭ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এসময় ২০ বোতল ভারতীয় মদও আটক করা হয়।

বুধবার (০১ অক্টোবর ২০২৫) বৈকারী, তলুইগাছা, চান্দুরিয়া, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার শিশুতলা এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করে। একইদিন চান্দুরিয়া বিওপি দল গোয়ালপাড়া মাঠ এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি দল চারাবাড়ি থেকে ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ি, মাদরা বিওপি দল আনারস বাগান থেকে ৫২ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি জব্দ করে।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপি দল ভাদিয়ালী ও মজুমদার এলাকা থেকে ২ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। বৈকারী বিওপি দল নতুনপাড়া এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধার করে। এছাড়াও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল ভাদিয়ালী মাঠ থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

সব মিলিয়ে মোট ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে বলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল পাচার করছিল। এতে দেশের রাজস্ব আয় ব্যাহত হওয়ার পাশাপাশি দেশীয় শিল্পও ক্ষতিগ্রস্ত হয়।

আটক মালামাল শিগগিরই সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হবে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করার পর জনসম্মুখে ধ্বংস করা হবে।

স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা