1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের ‘শহীদ আসিফ স্মৃতি পাঠাগার’ বইয়ে সমৃদ্ধকরণ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের শহীদ আসিফ হাসানের স্মরণে প্রতিষ্ঠিত ‘শহীদ আসিফ স্মৃতি পাঠাগার’ ছাত্র শিবির এর পক্ষ থেকে বই দিয়ে সমৃদ্ধকরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে পাঠাগারটিতে বিভিন্ন বিষয়ের নতুন বই উপহার দেওয়া হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মো. মেহেদী হাসানের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল কলেজের পাঠাগার কক্ষে গিয়ে এই বইসমূহ হস্তান্তর করেন।

বই হস্তান্তরকালে শহর শিবিরের সভাপতি মো. মেহেদী হাসান বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ আসিফ হাসানসহ সকল শহীদের আত্মত্যাগ এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের মেধা, দেশপ্রেম ও সাহসিকতা থেকে বর্তমান ও আগামী প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষা নিতে হবে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে আরও বেগবান করতে এবং শহীদ আসিফের স্মৃতিকে ক্যাম্পাসে ধরে রাখতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই শিক্ষার্থীরা এই পাঠাগার থেকে জ্ঞান অর্জন করে দেশ গঠনে ভূমিকা রাখুক।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা। এ সময় নতুন বই পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা এবং পাঠাগারটিকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা