1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরা সদর তেঘরীয়া জামে মসজিদের মক্তব বিভাগের ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩২৬ বার পঠিত

মোঃ আরিফ হোসেন রনি, ভোমরা প্রতিনিধি:-

সাতক্ষীরা সদর উপজেলাধীন ৬নং ভোমরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তেঘরীয়া জামে মসজিদের মক্তব বিভাগের ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ এপ্রিল ২০২৪ তাং শনিবার সকাল ৬.০০টায় চৌবাড়িয়া পশ্চিম পাড়া (তেঘরীয়া) জামে মসজিদে মক্তব বিভাগের ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক হাফেজ আবু বক্কার শিমুল এর সঞ্চলনায় মসজিদের মুয়াজ্জিন হাফেজ আলাউদ্দিন এর সভাপতিত্বে মক্তব বিভাগের ছাত্র-ছাত্রীদের কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৪০ জন ছাত্র-ছাত্রী। এ সময় পুরষ্কার বিতরণ ও বিচারকের দায়িত্ব পালন করেন, চৌবাড়িয়া হাফিজীয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আল-আমিন, মাওঃ আবু বক্কার সিদ্দিক, মোঃ ইয়াছিন আলি, হাফেজ আবু বক্কার শিমুল, হাফেজ আলাউদ্দিন ও মোঃ আরিফ হোসেন রনি।
কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২টি ‘ক’ ও ‘খ’ এবং ইসলামী সংগীত প্রতিযোগিতা ১টি গ্রুপে অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
ক-গ্রুপঃ- কুরআন তেলাওয়াত বিজয়ীদের নাম ও অবস্থান :- ১ম স্থান:- মোঃ মাহবুবুর রহমান-(১), ২য় স্থান:- মরিয়ম খাতুন ও ৩য় স্থান:- সাবিকুন নাহার।
খ- গ্রুপঃ- কুরআন তেলাওয়াত বিজয়ীদের নাম ও অবস্থান:-১ম স্থান:- মোঃ মাহবুবুর রহমান-(২), ২য় স্থান:- মোস্তাফিজুর রহমান ও ৩য় স্থান:- লামিয়া খাতুন।
ইসলামী সংগীত বিজয়ীদের নাম ও অবস্থান:- ১ম স্থান:- মোঃ মাহবুবুর রহমান-(২), ২য় স্থান:- মোঃ সাব্বির হোসেন, ৩য় স্থান:- হাবিবা খাতুন ও তামিম হোসেন।
প্রতিযোগিতার সমাপনি বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক হাফেজ আবু বক্কার শিমুল সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, “আজকের দিন থেকে সবাই সুন্দরভাবে প্রস্তুতি নিবে।প্রতিযোগিতার বিষয় বৃদ্ধি করা হবে।এবার থেকে নিয়মিত মাসিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।ইনশাআল্লাহ।” সর্বশেষ সকলকে স্বান্তনা পুরষ্কার কলম উপহার দেওয়ার মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা