1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরা পৌরসভা ৩ নাম্বার ওয়ার্ডে ক্লিনিং ক্যাম্পেইন উদ্বোধন, মশার উৎপত্তিস্থল ধ্বংসের আহ্বান

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা থেকে:

নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌর শহরে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে এক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  ২৫ আগস্ট ২০২৫ সকাল ৯ টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক-এর যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীর আয়োজনে এবং সাতক্ষীরা  পৌরসভার সহযোগিতায় এই ক্যাম্পেইন শুরু হয়।
ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিলো মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং মশার উপদ্রব হ্রাস করা।

সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত  পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আলিয়া মাদ্রাসা, পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় থেকে কবিরাজ মোড়, মায়ের বাড়ি মন্দির থেকে বদ্মিপুর কলোনী সহ  ওয়ার্ডের বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক মাইকিং করা, এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি জমে থাকা নোংরা পানি পরিষ্কার কর হয়।

এ সময়  ব্রাকের ওসিসিএইচ প্রজেক্ট ম্যানেজার সাদিয়া সুলতানা বলেন, সাতক্ষীরায় মশা ও ডেঙ্গুমুক্ত রাখতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রত্যেকের নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, টায়ার, পরিত্যক্ত পাত্র, এমনকি এসির জলীয় অংশেও যদি জল জমে থাকে, তাহলে সেখানে মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই নিয়মিতভাবে এই স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অপরিহার্য।

ব্রাকের ওসিসিএইচ প্রজেক্ট নতুন ম্যানেজার অমিত কুমার সরকার বলেন, সাতক্ষীরা পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। ময়লা আবর্জনা অবশ্যই ডাস্টবিনে ফেলতে হবে, তাহলে এই শহর সুন্দর থাকবে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর একটি সাতক্ষীরা  গড়ি।

ক্লিনিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, জেলা সমন্বয়ক টি-আই-বি, আল-আমিন হোসেন। ব্রাক স্বাস্থ্য প্রোগ্রাম সাতক্ষীরা কমিউনিটি হেলথ ওয়ার্কার আসমা আক্তার,কমিউনিটি হেলথ ওয়ার্কার হীরা মনি। হেলথ ওয়ার্কার শাহিদা খাতুন।রেড ক্রিসেন্ট  সোসাইটির সাতক্ষীরা ইউনিট যুব প্রধান ইলিয়াস হোসেন, রেড ক্রিসেন্ট  সোসাইটির যুব সদস্য সাইমুন সাকিব হোসেন, শরীরফুল ইসলাম, ইকবাল কদরী, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা