সাতক্ষীরা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেল এর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল মানববন্ধন।
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
২০৮
বার পঠিত
শেখ আল আমিন হোসেন, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ২৭এপ্রিল রবিবার তালা উপজেলার ডাকবাংলো সংলগ্ন প্রধান সড়কে সকাল ৯ টা ৩০ মিনিট হতে তালা উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ মোঃ রাসেল এর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাইদের পরিচালনায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মধ্য দিয়ে মানববন্ধনের কার্যক্রম শুরু হয়।
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তৃতায় অংশগ্রহণ করেন বি এন পি তালা উপজেলা সাবেক সভাপতি জনাব মৃণাল কান্তি রায়। ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিদুল হক লিঠু। ৭ নম্বর ইসলামকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক। আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও গনঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রার্থী হাসানুর রহমান হাসান, তালা প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আব্দুল হাকিম মোড়ল, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের। তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম , তালা প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আব্দুল হাকিম মোড়ল, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম। তালা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান সহ আরো অনেকে।
উক্ত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,সম্মিলিত সাংবাদিক সমাজ, তালা উপজেলা নাগরিক কমিটি,বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গণঅধিকার পরিষদ, তালা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার বৃন্দ, জিয়াউর রহমান কলেজ, শালিকা ডিগ্রী কলেজ কলেজ, পাটকেল ঘাটা হারুনার রশিদ ডিগ্রী কলেজ পরিবার, মাগুরা আইডিয়াল কলেজ, আারাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, তালা ৯ নম্বর সিটির ক্লাব বারুইহাটি তালা, বাজার বণিক সমিতি, সচেতন তালা সদর যুবসমাজ, উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ।হাজী কল্যাণ ফাউন্ডেশন সহ অনেক সংগঠন।