1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কেন্দ্রীয় কমিটি তালিকা প্রকাশিত হয়ে আজ ২৩ অক্টোবর। উক্ত কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব পদ অপরিবর্তনীয় থাকলেও কিছু কিছু পদের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে,সবগুলো পদই প্রায় কাঙ্ক্ষিত ছিলো। তবে সবচেয়ে নজর কেড়েছে একটি পদ- সেটি হলো ‘খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক’ পদটি। তার কিছু কারণ আছে: শাহরিন ইরা-ই প্রথম নারী যিনি একটি বিভাগের সাংগঠনিক দ্বায়িত্ব পেয়েছে। শুধু তাই নয়, তিনি ১০ টি জেলার সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব পালন করবেন আর এটিই সর্বাধিক জেলা নিয়ে গঠিত অর্থাৎ সবচেয়ে বড় বিভাগের দ্বায়িত্ব এখন একজন নারীর কাঁধে।

দীর্ঘদিন যাবৎ এই পদে দ্বায়িত্ব পালন করে আসছিলেন ফরিদুল হক। ফরিদুল হকের সময় বিভিন্ন জেলা কমিটি নিয়ে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দৃশ্যমান হয়েছিলো।এমনকি এই ক্ষোভ সাতক্ষীরা জেলাতে এখন দৃশ্যমান। তাছাড়া, আপাতদৃষ্টিতে দেখা যায় এনসিপির সবচেয়ে সাংগঠনিক দূর্বল বিভাগ হিসাবে খুলনা বিভাগকে বলা যায়। আর সেই বিভাগের অবিভাবকত্ব এখন তার কাঁধে। ঢাকা,চট্টগ্রাম, বরিশাল,রংপুর ও ময়মনসিংহ বিভাগে এনসিপির সাংগঠনিক ভিত্তি লক্ষ্য করা গেলেও খুলনাতে সংগঠন অপেক্ষাকৃত ভঙ্গুর।

তবে, এনসিপির নতুন নেতৃত্ব শাহরিন ইরার হাতে তুলে দেওয়ার পেছনে কারণ হিসাবে সাতক্ষীরা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আক্তারুল ইসলাম আক্তার বলেন : ধারণা করছি তাকে নারী বা পুরুষ এই বিবেচনায় এই মহা দ্বায়িত্বটি দেওয়াহয় নি,বরং তার সাংগঠিক প্রোফাইল বিবেচনা করা হয়েছে। ইরা আপুর সাংগঠনিক সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থেকে পাওয়া যায়। তিনি ছিলেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হল সংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক। শুধু তাই নয় আপ বাংলাদেশের মতো বড় রাজনৈতিক সংগঠনের মুখপাত্র হিসাবে সফলভাবে দ্বায়িত্ব পালন করেছেন।

ঝিনাইদহ জেলায় জন্ম নেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়াশোনা করা মেধাবী ও সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন নারী নেত্রী পেয়ে খুলনা বিভাগের নেতা-কর্মীরা আনন্দিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে ইতোমধ্যে প্রচুর নেতা-কর্মী পোস্ট করা শুরু করেছেন। সকলের মনে একটাই প্রত্যাশা: পরিশ্রমী,সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন এই নারীর হাত ধরেই সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগে এনসিপি একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি পাবে। শাহরিন ইরার সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা