1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন মাসুম বিল্লাহ শাহীন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

সানজিদুল হক, সাতক্ষীরা অফিস:

সাতক্ষীরা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সমাজসেবক ও বিশিষ্ট সংগঠক মাসুম বিল্লাহ শাহীন। তিনি সাতক্ষীরা জেলা ইউনিটের দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

মাসুম বিল্লাহ শাহীন বলেন, “রেডক্রিসেন্ট একটি মানবতার সংগঠন। আমি যদি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ পাই, তবে মানবসেবা, দুর্যোগ মোকাবিলা, রক্তদান কর্মসূচি ও যুব রেডক্রিসেন্টের কার্যক্রম আরও বেগবান করবো। সাতক্ষীরাকে মানবতার রোল মডেল হিসেবে গড়ে তোলা আমার লক্ষ্য।”

তিনি সাতক্ষীরা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সকল সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল ইউনিটের নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং সাতক্ষীরাবাসীর কাছে আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেছেন।

রেডক্রিসেন্ট সোসাইটির ইতিহাসে সাতক্ষীরা জেলা ইউনিট সবসময়ই মানবিক ও সামাজিক উদ্যোগে অনন্য ভূমিকা পালন করে এসেছে। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী কিংবা সমাজসেবামূলক কর্মযজ্ঞ—সবক্ষেত্রেই এই ইউনিটের সদস্যরা সক্রিয়ভাবে কাজ করেছেন।
মাসুম বিল্লাহ শাহীন বিশ্বাস করেন, ঐতিহ্যবাহী এই সংগঠনকে আরও এগিয়ে নিতে হলে ঐক্য, স্বচ্ছতা ও মানবিক দায়িত্ববোধের সমন্বয় প্রয়োজন, এবং তিনি সেই পথেই কাজ করতে চান।

সাতক্ষীরা জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহলে তাঁর প্রার্থীতা ইতিমধ্যে আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, তরুণ ও উদ্যমী এই প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপিত হতে পারে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা