
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা জেলা যুবদলের দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়েছে মো. তরিকুল ইসলাম কল্লোলকে।
৮ অক্টোবর ২০২৬ তারিখে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে আশরাফুল ইসলাম অনিককে কুষ্টিয়া জেলা যুবদল, মো. আশিক মাদবর (জিয়া)কে শরীয়তপুর জেলা যুবদল এবং মো. তরিকুল ইসলাম কল্লোলকে সাতক্ষীরা জেলা যুবদলের দপ্তরে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।