1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা ও মাদক সিন্ডিকেটের দক্ষিণ অঞ্চলের মুলহোতা পলাতক আল ফেরদৌস আলফা আবারও বেপরোয়া, দ্রুত গ্রেফতারের দাবি (১ম পর্ব)

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৭০ বার পঠিত

সুমন সরকার, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় মাদক সম্রাট, চোরাকারবারি ও আওয়ামী লীগ নেতা আল ফেরদৌস আলফা আরও বেপরোয়া হয়ে ওঠেছে। মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে মাসে কোটি কোটি অবৈধভাবে ইনকামের অভিযোগ ওঠেছে। নিজে পলাতক থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কাজে লাগিয়ে মাদক, চাঁদাবাজি, কালোবাজারি সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চোরাকারবারি আলফেরদৌস আলফা দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও উপজেলা পরিষদের সর্বশেষ চেয়ারম্যান। তিনি জেলাব্যাপী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পোষ্যপুত্র হিসেবে পরিচিত।

দেবহাটা থানার ওসি হজরত আলী কালবেলাকে জানান, যৌথবাহিনীর সদস্যরা আলফাকে তার কোমরপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। বিকেলে দেবহাটা থানার একটি চাঁদাবাজি ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেবহাটা জিআরও অফিস সূত্র জানা যায়, বুধবার বিকেলে সাতক্ষীরার আমলি আদালত ৭ আলফাকে হাজির করে দেবোটা থানা পুলিশ। পুলিশ তাকে জিজ্ঞাসা করার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে আলফাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, আলফেরদৌস আলফা খুব ছোটবেলা থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত। চোরাকারবারিদের কুলি থেকে কোটিপতি বনে যাওয়ার পর আলফাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন জেলার কুখ্যাত চোরাকারবারিদের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন করে চুটিয়ে চালাতে থাকে তার অবৈধ কারবার। বিশেষ করে আওয়ামী সরকারের আমলে আলফা হয়ে ওঠে বেপরোয়া। তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি প্রয়াত মুনসুর আহমেদের পালিত পুত্র বনে যাওয়া আলফা ধরাকে সরাজ্ঞান করতে থাকে। নিজ এলাকাসহ জেলায় গড়ে তোলে চোরাকারবারিদের সিন্ডিকেট। এক সময় সাধারণ সদস্য হিসেবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের হাত ধরে ২০১৮ সালে প্রাথমিক সদস্য হিসেবে নাম লেখায় আওয়ামী লীগের খাতায়।

স্বৈরাচারী শেখ হাসিনার এমপি, মন্ত্রীদের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এরপর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বাপজান হয়ে ওঠে এই কুখ্যাত চোরাকারবারি আলফা। নিজেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পোষ্যপুত্র হিসেবে পরিচয় দিতেন সব জায়গায়।

গত বছর ২৭ নভেম্বর বিকেলে দেবহাটা থানার একটি চাঁদাবাজি ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তাকে কারাগারে পাঠান হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা