1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শাহ আলম সভাপতি, ইমদাদুল সম্পাদক ও সহ সভাপতি এম আবু বকর নির্বাচিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৩৮০ বার পঠিত

আলোর সন্ধান নিউজ ডেস্ক:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় সাড়ে তিন বছর পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নিবাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ ইমদাদুল হক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনেরর দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন।

 

নির্বাচন কমিশন জানায়, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৫৫২ জন ভোটারের মধ্যে ৫৩২ জন ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম অ্যাডভোকেট আব্দুস সাত্তার ২৫৪ ভোট পেয়েছেন।

সহ সভাপতি পদে অ্যাডভোকেট এম আবু বকর ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট খগেন্দ্র নাথ ঘোষ ৬৫ ভোট, অ্যাডভোকেট মো. মহিতুল ইসলাম ১৪১ ভোট ও অ্যাডভোকেট এমএ মোশাররফ হোসেন সিদ্দিকী ২৭ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট আকবর আলী ১০৪ ভোট, অ্যাডভোকেট মোল্যা মো.আব্দুস সোবহান মুকুল ৪৮ ভোট, অ্যাডভোকেট ওসমান গনি ৪২ ভোট, অ্যাডভোকেট মোঃ তোজাম্মেল হোসেন তোজাম ১১৬ ভোট ও অ্যাডভোকেট আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ ৯০ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট
মো. কামরুজ্জামান ভূট্টো ২১৪ ভোট ও অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান ৯২ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (৫) ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট মো. ইউনুস আলী(২) ৪৫ ভোট, অ্যাডভোকেট মো. জহুরুল হক ১৫৬ ভোট ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (৩) ১২৯ ভোট পেয়েছেন।

 

সহ সম্পাদক (লাইব্রেরি বিষয়ক) পদে অ্যাডভোকেট আ ক ম শামসুদ্দোহা খোকন ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বাপ্পী ২২২ ভোট পান।

সহ সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে অ্যাডভোকেট মো. শাহেদুজ্জামান শাহেদ ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম (২) ২০৩ ভোট ও অ্যাডভোকেট মো. আব্দুল জলিল(৩) ৮৪ ভোট পেয়েছেন।

নির্বাহী সদস্যের তিন পদে অ্যাডভোকেট আসাদুর রহমান বাবু ২৬৬ ভোট, অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ ২৩২ ভোট ও অ্যাডভোকেট মো. সাইদুজ্জামান জিকো ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে একই পদে অ্যাডভোকেট আবু তালেব ১৫০ ভোট, অ্যাডভোকেট মোঃ আব্দুর রাশেদ ১৪৩ ভোট, অ্যাডভোকেট শেখ রাশীদুজ্জামান সুমন ১৬৮ ভোট, অ্যাডভোকেট লুৎফুন্নেছা রুবি ১৬৩ ভোট ও অ্যাডভোকেট শামীম জাহান রুবেল ১৪১ ভোট পেয়েছেন।

 

এ দিকে সহ সম্পাদক (মহিলা বিষয়ক) পদে অন্য কোন প্রার্থী না থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুলতানা পারভীন শিখা।

গুরুত্বপূর্ণ এ নির্বাচনে অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন ছাড়াও অ্যাডভোকেট ফেরদৌসী আরা লুসি, অ্যাডভোকেট তারক কুমার মিত্র, অ্যাডভোকেট আনিছুর কাদির ময়না, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট এসএম মশিয়ার রহমান ও অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা