
সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আলমগীর হোসেন। পুলিশ সুপার মহম্মদ মতিউর রহমান সিদ্দিকী’র নিকট থেকে জানুয়ারি মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসাবে সন্মাননা পুরস্কার গ্রহণ করেন তিনি।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো: আমিনুল ইসলাম, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কালিগঞ্জ সার্কেল এডিশনাল এসপি আমিনুর রহমান, দেবহাটা সার্কেল এডিশনাল এসপি এসএম জামিল আহমেদ, পুলিশ লাইন্স হসপিটালের ডা: সুমন হোসেন, জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী, সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম, বিশেষ শাখার ডিআই ওয়ান ইয়াছিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।