
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলার পক্ষ বুধবার সকালে নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ মতবিনিময় করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমামুল ইসলাম ও সেক্রেটারি জুবায়ের হুসাইন।
এসময় সাতক্ষীরা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।