1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরায় ৫নাম্বার ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :

সাতক্ষীরার পারকুখরালী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় পারকুখরালীর মেঝিমিয়ার মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সদস্য নেছারুল ইসলাম। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন সোহারাব হোসেন বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আল মামুন রাজু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, সদর থানা বিএনপির সাবেক সদস্য সচিব প্রফেসর আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদুল ইসলাম হিমু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক সোহারাফ হোসেন সৌরভ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম, সহসভাপতি প্রার্থী আব্দুল আল মানুন, সেক্রেটারি প্রার্থী মন্টু, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ গাজী, শাহাজান গাজী,জাকির হোসেন,আব্দুল বারী সহ জেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু তালেব। এ সময় দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা