1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার (১৯ আগস্ট) বিকালে শহরের সাতক্ষীরা পরিবহন কাউন্টার এলাকা থেকে উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

কর্মসূচির শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহম্মেদ মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোরশেদ মিলন, খালিদ হাসান সুমন, তানভীর মুজিদ, মহসিন আলম, মোখলেসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মাসুম বিল্লাহ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব জাকির হোসেন আপিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আহসান খান হাবলু, সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম হিমুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এর আগে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আহসান খান হাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিমের নেতৃত্বে পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও ব্যানারসহ নিউমার্কেট মোড়ে সমবেত হন। পরবর্তীতে পৌর ও জেলা সদরের সকল উপজেলার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মূল র‍্যালিতে অংশ নেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা