1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হোক আজকের দিনের অঙ্গীকার: এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক

আব্দুল হাকিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শখার যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটির নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর ২ আননে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আমতলা সংলগ্ন বয়েজ স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড় হয়েং পাকাপুলের মোড় হয়ে পূনরায় বয়েজ স্কুল মাঠে যেয়ে  সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয় র‌্যালিটি।
সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর ২ আননে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকালি সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আজিজুল ইসলাম, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াত আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়। র‌্যালিতে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র‌্যালিতে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আজকের দিনের অঙ্গীকার।”
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা