1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান, জেলা কমিটি না থাকায় দিশাহারা নেতা কর্মীরা।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পঠিত

যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম এর বিরুদ্ধে কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা ও আর্থিক লেনদেনের অভিযোগ

সুমন সরকার, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) সংসদীয় আসনে নির্বাচনী রাজনীতির সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন – যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলার সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, আছাদুল ইসলাম, আব্দল্লাহ নাসিম রাজু ও মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে আশাশুনি উপজেলার ১২ জন প্রভাবশালী নেতা ও কর্মী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আশাশুনির খায়রুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে তারা এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হন।
সকালে আয়োজিত এক বিশেষ যোগদান অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং সাবেক এসপি মাওলানা রিয়াছাতের পুত্র নুরুল আফসার উপস্থিত ছিলেন। এ সময় নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি জামায়াতের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেন, গণঅধিকার পরিষদ থেকে আসা এই নেতাকর্মীদের যোগদানে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হবে। তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর আদর্শভিত্তিক রাজনীতি ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি আস্থা রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। গণঅধিকার পরিষদের সাবেক নেতাকর্মীরাও তাদের বক্তব্যে জানান, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে তারা জামায়াতে ইসলামীকে বেছে নিয়েছেন।
নতুন যোগদানকারীরা জানান, গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলামের স্বেচ্ছাচারিতা ও অর্থ লোভের কারণে সাতক্ষীরা জেলা সংগঠন আজ ধ্বংসের মুখে, সাতক্ষীরা গণঅধিকার পরিষদের জেলা কমিটি না থাকলেও কয়েক বছরে জেলা কমিটি দেওয়া হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম কে ফোন দিলে তিনি বলেন, জামায়াতে যোগদানের বিষয়টি আমার জানা নেই ও তার বিরুদ্ধে গণঅধিকার পরিষদের জেলা কমিটি গঠনের স্বেচ্ছাচারিতা ও আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করে এড়িয়ে যান।
এই বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূর বলেন, হয়তো কোন কারণে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যে কেউ যে কোন সংগঠনে যেতে পারেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাতক্ষীরা-৩ আসনের নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার যে আভাস পাওয়া যাচ্ছিল, এমন পরিস্থিতিতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের এই যোগদান জামায়াতের পাল্লা ভারি করতে পারে। বিশেষ করে আশাশুনি ও কালিগঞ্জ এলাকার তরুণ ভোটারদের মধ্যে এই পরিবর্তনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর এমন মেরুকরণ সাতক্ষীরার ভোটের রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে। (২য় পর্ব আসচ্ছে)
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা