1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় ২০১৪ সালে সংঘটিত বিএনপি জামায়াতের নেতাকর্মীদের একাধিক ‘ক্রসফায়ার’ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা পাঁচটি পৃথক মামলায় নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফ্যাসিস্ট নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর (শো-অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেছেন আদালত
সোমবার (১০ আগস্ট) সকালে তাকে সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মন্ডলের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক সদর থানার পাঁচটি নির্দিষ্ট হত্যা মামলায় (জি আর ৩৯৯/২৪, জি আর ৩৮০/২৪, জি আর ৪৩৮/২৪, জি আর ৪৪১/২৪ এবং জি আর ৪৩৯/২৪) তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। আদালতের আদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোর্ট ইনস্পেক্টর মঈন উদ্দিন।
গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। ডিবি সূত্র নিশ্চিত করে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাতক্ষীরায় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন-পীড়ন, গুম, খুন, ও ‘ক্রসফায়ারে’ হত্যার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া জুলাই আন্দোলনে সাতক্ষীরা, ঢাকা ও কারওয়ান বাজারে শিক্ষার্থী হত্যার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে নজরুল ইসলাম জেলা পরিষদের চেয়ারম্যান পদকে ব্যবহার করে সরকারি তহবিল তসরুফ, ভুয়া উন্নয়ন বিল-ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও সাতক্ষীরা জুড়ে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন বলে অভিযোগে ওঠেছে।
বহু অপরাধ ও অনিয়মের মূল হোতা নজরুল ইসলামের গ্রেপ্তারের খবরে স্থানীয় ভুক্তভোগী পরিবার এবং সর্বস্তরের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভুক্তভোগী পরিবারগুলো এখন এই আওয়ামী রাজনৈতিক নেতার কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা