
শক্রবার বিকাল ৪ ঘটিকায় সাতক্ষীরার রইসপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে ৮-দলীয় ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রইসপুর ৮ দলীয় আরপিএল ১২তম আসর এ অংশ গ্রহন করেন রইসপুর সরদার পাড়া ক্রিকেট একাদশ ও রাজধানী ক্রিকেট একাদশ। রইসপুর সরদার পাড়া ক্রিকেট একাদশ কে হারিয়ে রাজধানী ক্রিকেট একাদশ বিজয় লাভ করেন।

উক্ত খেলায় রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মহাসিন আলম, ব্যবসায়ী মোহাম্মদ হোসেন আলী, কামরুজ্জামান পলাশ প্রমুখ।