
ফারুক হোসেন সোহাগ: সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে মৎস্য ঘেরের বাঁধে ছাগল যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে, তথ্য অনুসন্ধানের জানা যায়,ফিংড়ি জোড়দিয়া গ্রামের মৃত ফজর আলী গাজীর পুত্র আকছেদ গাজীর ব্যাংদহা বাজার সংলগ্ন বাজরাখালী বিলে একটি মৎস্য ঘের আছে উক্ত ঘেরের পাশে একই এলাকার প্রভাবশালী মান্নান সরদারের পুত্র মহাসিন এর একটি মৎস্য ঘের আছে, ৫ অক্টোবর ২০২৪ ইং তারিখে দুপুরে মহাসিন এর ঘরের বাঁধে আকছেদ গাজীর একটি ছাগল ঘাস খাওয়ার জন্য যায় ,৬ অক্টোবর ২০২৪ ইং তারিখে সকালে আকছেদ গাজীর পুত্র রিপন হোসেন ব্যাংদহা বাজারে মাছ বিক্রি করতে যায়, মাছ বিক্রি করার সময় উক্ত মহাসিন হোসেন এর সাথে দেখা হয় , ঘেরে বাঁধে ছাগল যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি মধ্যে এক পর্যায়ে মহাসিন রিপনকে মারপিট করে, মারপিটের সংবাদ শুনে রিপনের ভাই লিটন হোসেন ঘটনা স্থানে আসলে , মহাসিন লিটনকে মারপিট করে রক্তাক্ত জখম করে , সন্তানদের মারপিটের সংবাদ শুনতে পেয়ে পিতা আকছেদ গাজী বাজারে ঘটনা স্থলে আসা মাত্রই মহাসিন আকছেদ গাজীকে মারপিট করে রক্তাক্ত জখম করে এ ঘটনার পর চাচা মোকছেদ আলী মারপিটের ঘটনা শুনে বাড়ি থেকে বাজারে ঘটনাস্থলে যাওয়া মাত্রই তাকেও মারপিট করে রক্তাক্ত জখম করে , পর্যাক্রমে মহাসিন ফ্লিম এষ্টাইলে ৪ জন ব্যক্তিকে মারপিট করে রক্তাক্ত জখম করে,এ ঘটনার বিষয়ে স্থানীয়রা প্রতিবাদ করলে মহাসিন ঘটনা স্থান থেকে চলে যায়।
এ বিষয়ে ফিংড়ি ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন , ঘটনাটি আমি শোনা মাত্রই তাৎক্ষণিক ঘটনা স্থালে যেয়ে সত্যতা পেয়ে সুষ্ঠ সমাধানের জন্য ইউনিয়ন পরিষদে সালিশের পরামর্শ দেয়।
এ ঘটনার বিষয়ে ন্যায় বিচারের জন্য প্রশাসনের উদ্বোধন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল ।