1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরার পাটকেলঘাটায় রাষ্ট্র বিরোধী ভয়ংকর ষড়যন্ত্রে লিপ্ত লাদেন আশরাফ, দ্রুত গ্রেফতারের দাবি এলাকাবাসীর।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪২০ বার পঠিত

সাতক্ষীরার পাটকেলঘাটায় রাষ্ট্র বিরোধী ভয়ংকর ষড়যন্ত্রে লিপ্ত লাদেন আশরাফ, দ্রুত গ্রেফতারের দাবি এলাকাবাসীর।

নিজস্ব প্রতিনিধি: 
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের মৃত্যু রহিম গাজীর পুত্র গাজী আশরাফ ওরফে লাদেন আশরাফ নিজেকে কবি দাবি করে কবিতা লেখার আড়ালে ভয়ংকর সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সম্প্রতি সময়ে কৌশলে ফেসবুকে প্রধানমন্ত্রী ও সরকারের উন্নয়ন কে বাধাগ্রস্ত করতে সরকার বিরোধী একের পর এক বিভিন্ন পোস্ট করেছেন। যার প্রমাণ ৮ই অক্টোবরে তার ফেসবুক পোস্টে বিস্তারিত পাওয়া যায়।
অনুসন্ধানে জানা যায়, লাদেন আশরাফ চট্টগ্রামের হাটহাজারী এলাকায় দীর্ঘদিন জঙ্গি ট্রেনিং এ প্রশিক্ষণ নিয়ে এক পর্যায়ে হাটহাজারীর একটা মাদ্রাসার বিপুল পরিমাণ টাকা নিয়ে সুকৌশলে এলাকায় পালিয়ে আসেন। চট্রগ্রাম থেকে আসার পর থেকে নিজের বেশ ভ্যাস পরিবর্তন করে দরবেশের মতো চলার ভাবভঙ্গি দেখে পাটকেলঘাটা থানা এলাকার মানুষ তাকে লাদেন উপাধি দিয়ে গাজী আশরাফ নামের পরিবর্তে লাদেন আশরাফ বলে ডাকতে থাকেন। সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রশ্ন জাগে কিভাবে আশরাফ এতো অল্প সময়ে বিশাল টাকার মালিক হলেন সেই রহস্যের গন্ধ এখনো বের হয়নি। কখনো তিনি কবি আবার কখনো দরবেশ দাবী করে এলাকার মানুষের মাঝে হাসির পাত্র হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, লাদেন আশরাফ এর সাথে তার আপন ভাইদের সম্পর্ক নেই বললেই চলে। ঘটনার অনুসন্ধানে আরও জানাযায়, প্রশাসনের কিছু ব্যক্তির পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে সালিস বা মিমাংসার কথা বলে মোটা অংকের টাকা আদায় করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
তৈলকুপী গ্রামের মৃত্যু মোহাম্মদ আলী গাজীর শাকদাহ মৌজার ২৯ শতাংশ বিলান জমি জোর পূর্বক মোটা অংকের টাকার বিনিময়ে বিরোধী পক্ষ শাহিনুরের দখল করিয়ে দেয়। এছাড়াও সরকারী চাকুরী দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চাকুরী দিতে না পারলে একপর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা বললে বিভিন্ন তালবাহানা সহ মামলায় ঢুকিয়ে দিবেন বলে ভয় ভীতি প্রদান করেন।
অনুসন্ধানে আরও জানাযায়, লাদেন আশরাফ নিজের ক্ষমতা জাহির করে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সরকারি জায়গা দখল করে নিজের অফিস বানালে ভূমি কর্মকর্তার হস্তক্ষেপে সেই অফিস উচ্ছেদ করা হয়।
সর্বশেষ তৈলকুপী গ্রামের সম্পদ ইসলামী পাঠাগার দখল করতে লাদেন আশরাফ উঠে পড়ে লেগেছে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে পাঠাগার দখল হতে পিছু হটতে বাধ্য হয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে গাজী আশরাফ আরও বেপরোয়া হয়ে উঠেছেন। সম্প্রতি সময়ে সাংবাদিক হাসান এর দাদার পৈত্রিক বসতবাড়ি ও রাস্তার জায়গায় দখল করে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। যার বাস্তব প্রমাণ আশরাফ এর ফেসবুক পোস্ট থেকে পাওয়া গেছে। সাংবাদিক হাসান এই সব বিষয়ে প্রতিবাদ করলে সে ক্ষিপ্ত হয়ে হাসানের পিছনে জোকের মতো লেগে বসেছে।
তৈলকুপী গ্রামের আরও একজন ভুক্তভোগী হেলাল বলেন, লাদেন আশরাফ একজন পল্টীবাজ মানুষ সে যেদিকে সুযোগ পাই সেদিকে ছাতা ধরে এলাকার মানুষের কাছে টাউট আশরাফ হিসাবে পরিচিত পেয়েছেন। আমাদের জমির বিষয়ে মিমাংসা করে দিবে বলে বিভিন্ন সময় প্রকাশ্য চাদা দাবি সহ ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছে যার কারনে গাজী আশরাফ এর বিরুদ্ধে চাদাবাজি মামলা সহ আইন গত ব্যবস্থা নেব।
এলাকাবাসী দ্রুত আইনের আওতায় এনে লাদেন আশরাফ কে কঠোর শাস্তির দাবি ও সাধারণ মানুষ তার প্রতিহিংসার শিকার না হয় সেই বিষয়ে প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেছেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা