
মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা দেবহাটা সরকারি বিপিন বিহারি মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম, নির্বাচন কমিশনের উপ-সচিব রুহুল আমিন মল্লিক, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, দেবহাটা উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহমুদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদ হোসেন, দেবহাটা থানা সহ ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ।