1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরার গর্ব সেতারা নাসরিন নিশি—বিএনপির সংরক্ষিত মহিলা আসনে দেখতে চায় সর্বস্তরের মানুষ

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯১ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার সর্বস্তরের জনগণের প্রাণের দাবি—সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চান সেতারা নাসরিন নিশিকে। রাজনৈতিক ঐতিহ্য, প্রশাসনিক দক্ষতা ও ব্যক্তিগত সততার অনন্য সমন্বয়ে তিনি ইতোমধ্যেই এলাকায় আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
তিনি সাবেক এমপি ও বস্ত্রমন্ত্রী এম মুনসুর আলী–এর সুযোগ্য পুত্রবধূ। একই সঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সহধর্মিণী হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিমণ্ডলের সঙ্গে সম্পৃক্ত। দলীয় আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বিমান–এর সাবেক ম্যানেজার হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও দূরদর্শিতা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে বলে মন্তব্য স্থানীয়দের।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গুণীজন, সুধীসমাজ ও সাধারণ মানুষ একবাক্যে বলছেন—“সংরক্ষিত মহিলা আসনে শিক্ষিত, সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব দরকার। সেতারা নাসরিন নিশি সেই যোগ্যতার পূর্ণ প্রতিফলন।”
তাদের মতে, তাকে মনোনয়ন দেওয়া হলে নারীর ক্ষমতায়ন, যুবসমাজের অংশগ্রহণ ও সাতক্ষীরার সার্বিক উন্নয়ন নতুন গতি পাবে। বিশেষ করে নারী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
দলীয় হাইকমান্ডের প্রতি দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে স্থানীয়রা বলেন, “সাতক্ষীরার মানুষ একজন পরীক্ষিত, পরিশ্রমী ও সাহসী নেত্রীকে সংসদে দেখতে চায়—সেতারা নাসরিন নিশিই সেই প্রত্যাশার নাম।”
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা