
যৌথ অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও হাতবোমা তৈরির সরঞ্জাম
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টিকারী দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলী ও বাহার আলীর দুই শীর্ষ সহযোগীকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ইয়ার আলী ও বাহার আলী নেতৃত্বাধীন একটি ডাকাত চক্র অস্ত্রের মুখে স্থানীয় সাধারণ মানুষকে জিম্মি করে দীর্ঘদিন ধরে বড় অংকের চাঁদা আদায় করে আসছিল। সম্প্রতি তারা হাতবোমা বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত কালিগঞ্জ সেনা ক্যাম্পের একটি দল এবং কালিগঞ্জ থানা পুলিশের একটি দল যৌথভাবে রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে হোসেনপুর গ্রামে নিজ বাড়ি থেকে ডাকাত দলের এক শীর্ষ সহযোগীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণনগর গ্রামে অভিযান চালিয়ে অপর এক ঘনিষ্ঠ সহযোগীকেও নিজ বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
গ্রেফতারের পর অভিযানে অংশ নেওয়া সদস্যরা আসামিদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তলের ম্যাগাজিন, হাতবোমা তৈরির জন্য ব্যবহৃত স্প্লিন্টার ও বিস্ফোরক সামগ্রীসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেন। গ্রেফতারকৃত ডাকাত দলের শীর্ষ দুই সহযোগীকে ২০ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ৫টা ০০ মিনিটে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় অপরাধ দমনে যৌথ অভিযান অব্যাহত থাকবে। যৌথ অভিযানে উদ্ধারকৃত মালামাল
পিস্তল ম্যাগাজিন: ১টি হাতবোমা তৈরিতে ব্যবহৃত স্প্লিন্টার: ৪ প্যাকেট, হাতবোমা তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক সামগ্রী, ওয়াকি-টকি চার্জার: ২টি
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়, ১/ নাম: মো. মাহাবুবুর মোড়ল, পিতা: মৃত মনসুর আলী, ইউনিয়ন: কৃষ্ণনগর
থানা: কালিগঞ্জ, ২/ নাম: মো. শহিদুল গাজী, পিতা: মৃত আলী বকস গাজী, ইউনিয়ন: কৃষ্ণনগর, থানা: কালিগঞ্জ