1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরার কালিগঞ্জে চাঁদাবাজির দাবিতে এক্সকাভেটর মেশিন লুট, ফেরত পাওয়ার দাবিতে প্রবাসীর সংবাদ সম্মেলন

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি।

সাতক্ষীরায় সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের দ্বারা এক প্রবাসীর ভেকু (এক্সকাভেটর) গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সন্ত্রাসীরা তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করার পাশপাশি তাকে জীবননাশের হুমকিও দিচ্ছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায় তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে এবিষয়ে ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি জানান কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে প্রবাসী মো. আব্দুস সবুর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন সৌদি আরবের মক্কা প্রবাসী। দীর্ঘ ২৫ বছর ধরে আমি মক্কায় প্রবাস জীবন যাপন করেছি। পরিশ্রম করে আমি একটি ভেকু (এক্সকাভেটর) গাড়ি ক্রয় করি যার (মডেল:- (ঞুঢ়ব ঊীপধাধঃড়ৎ:-গড়ফবষ:-৩১১ঈট, ঝবৎরধষ হড়:-ঈঅঞ০৩১১ঈঐঈখক০৩২৫৯, ঈড়ঁহঃৎু ড়ভ ঙৎরমরহ:-গঅউঊ ওঘ ঔঅচঅঘ,) মুল্য ৩৪ লাখ ৩০ হাজার টাকা। এই ভেকু মেশিনটি পরিচালনার মাধ্যামে আমার পরিবারের জীবিকা নির্বাহ করি। এই যানটিই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, পরিশ্রমের ঘাম, জীবনের লড়াইয়ের ফসল।
আব্দুস সবুর আরোও বলেন, আমার ভেকু মেশিনটি ৮ মাসের চুক্তিতে গত ফেব্রুয়ারি মাসে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের তুকলিফুল মিয়াদ ওরফে মিয়ারাজ এর কাছে ভাড়া দেই। কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে ভাড়া গ্রহনকারী মিয়ারাজ আমার সাথে যোগাযোগ বিছিন্ন করে দেয়। পরে খোঁজাখুজি করে শ্যামনগরের কাঠালবাড়িয়া নামক স্থানে ভেকু মেশিনটির সন্ধান মেলে। এসময় ভেকুটি ফেরত নেওয়ার জন্য আমি সেখানে লোভেট পাঠাই। কিন্তু ভেকুটি লোভেটে তোলার পর কালিগঞ্জের সাতালিয়া গ্রামের আব্দুল কুদ্দুস কারিগরের ছেলে মোঃ জাহাঙ্গীর কারিগর মেয়ারাজের যোগসাজোসে ভেকুটি অন্যায় ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রের মুখে আমার ড্রাইভারকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ভেকুটি ছিনতাই করে নেয়। পরে সেটি নিয়ে সাতালিয়া গ্রামে জাহাঙ্গীরের বাড়ির সামনে রেখে দেয়।
তিনি অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর পুলিশের পদস্থ কর্মকর্তা আব্দুর রউফের ভাইয়ের ছেলে হওয়ার সুবাদে স্থানীয় প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে, তার চাচার মাধ্যমে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমানকে বারংবার ফোন করে আমার উপর জাহাঙ্গীর কর্তৃক দাবীকৃত চাঁদার ৯ লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পদস্থ কর্মকর্তার ফোন পেয়ে অফিসার ইনচার্জ আমার কোন কথা শুনতে নারাজ। এমনকি আমাকে ব্যক্তিগতভাবে হেনস্তাও করে। ভেকুটি ফেরত দেওয়ার জন্য অফিসার ইনচার্জ এর রুমে বসলে তারা ভেকুটি ফেরত দিতে অস্বীকৃতি জানায় এবং জাহাঙ্গীর অফিসার ইনচার্র্জের সামনে একইভাবে আমার কাছে ৯ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় সেখানে সীমান্ত প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এঘটনার পর অফিসার ইনচার্জ কালিগঞ্জের পরামর্শ ও সহযোগিতায় জাহাঙ্গীর ও মিয়ারাজ উভয়ে মিলে গত ১০ নভেম্বর জাহাঙ্গীরের বাড়ির সামনে থেকে ভেকুটি লাপাত্তা করিয়ে দিয়েছে। আজও পর্যন্ত আমি আমি ভেকুটির কোন সন্ধান পাচ্ছিনা ।
তিনি প্রবাস জীবনে নিজের পরিশ্রমের টাকায় কেনা ভেকু মেশিনটি ফেরত পাওয়ার জন্য স্থনীয় প্রশাসনের পাশাপাশি সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা