1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় স্বর্ণ ব্যবসায়ীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি॥

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সাথে বুধবার ১২ ঘটিকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় পুলিশ সুপার বলেন, স্বর্ণ ব্যবসা একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর খাত। এই খাতে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বদা আন্তরিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও আস্থা গড়ে উঠলে যেকোনো অপরাধ প্রতিরোধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জেলার স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এজন্য প্রতিটি দোকানে আধুনিক প্রযুক্তিনির্ভর সিসি ক্যামেরা স্থাপন, কর্মচারীদের যাচাই-বাছাই, চোরাই ও জাল স্বর্ণ শনাক্তকরণ, ছিনতাই ও প্রতারণা প্রতিরোধ, এবং সন্দেহজনক লেনদেন বিষয়ে সতর্কতা—এসব বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

পুলিশ সুপার মনিরুল ইসলাম আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলার স্বর্ণ ব্যবসা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক পরিবেশে পরিচালিত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, ডিআইও-১ (ডিএসবি) মোঃ মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা মোঃ নিজাম উদ্দিন মোল্লা, অফিসার ইনচার্জ সাতক্ষীরা থানা মোঃ শামিনুল হক, এবং জেলার স্বর্ণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দগণ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা