1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রার অফিস থেকে ভলিউম বইয়ের পাতা গায়েব, চেয়ারম্যান আটক

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

ফারুক হোসেন সোহাগ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে জমির দলিলের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েব হয়ে গেছে। এ ঘটনায় বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর চারজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন সদর সাব-রেজিস্ট্রার মো. রিপন মুন্সি।

 

এতে জড়িত থাকায় ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেজিস্ট্রি অফিসের সামনে থেকে পুলিশ আটক করে।
আটককৃতরা হলেন—ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন ও তার ভাইপো ইয়াছিন আরাফাত (শাওন), স্ট্যাম্প ভেন্ডার এস এম শাহজাহান, রেজিস্ট্রি অফিসের নকলনবিশ অনল কৃষ্ণ রায়, কাজী আবুল বাশার।

জানা গেছে, ধলবারিয়া চেয়ারম্যান ও তার ভাইপো ইয়াছিন আরাফাতের আর্থিক প্রলোভনে আকৃষ্ট হয়ে স্ট্যাম্প ভেন্ডার এম এস শাহজাহান, নকলনবিশ অনল কৃষ্ণ রায় ও কাজী আবুল বাশার পারস্পরিক যোগসাজশের মাধ্যমে কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৩০৭৭/১৯৯৩, ৪৫২০/১৯৯৩, ৪১১৫/১৯৯৪ ও ৩৭৬১/১৯৯৫ নং দলিলগুলোর জাল নকল সরবরাহ ও সংশ্লিষ্ট দলিলগুলোর লিপিবদ্ধকৃত বালামের পৃষ্ঠা ছেড়ার ঘটনার লিখিত স্বীকারোক্তি দিয়েছেন।

 

সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রার মো. রিপন মুন্সি বলেন, এক ভদ্রলোক এসএম শাহজাহানের কাছে আসেন চারটা নকল তুলতে, পাশাপাশি সংশ্লিষ্ট বালামগুলো ক্ষতিগ্রস্ত করে দিতে বলেন। আমার অফিসের নকলনবিশ অনল কৃষ্ণ রায় সে কাজী আবুল বাসারকে দিয়ে নকলগুলো লিখিয়েছেন। তারপর অফিসের রেজিস্ট্রারে এন্ট্রি না করে আমার আগের এক অফিসার ও আমার সই জাল করে দিয়ে নকলগুলো তৈরি করে দেন। এটা আমি বেশ খানিক আগেই উদ্ধার করেছি।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পাতাগুলোর ব্যাপারে এস এম শাহজাহান স্বীকার করেছেন। তিনি বলেন, ‘পাতাগুলো আমার কাছে রয়েছে, আমি কাল ১২টার মধ্যে বের করে দেব। আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল।’ তখন আমি বললাম, আপনি যে আমার কাছে ১২ মধ্যে এনে দেবেন আপনাকে যে কাল আমি পাব, এর গ্যারান্টি কী। আপনি যদি এখনই আমার কাছে এনে দেন তাহলে আমি দেখব কি করতে পারি। কিন্তু আপনি আমাকে এই কথা বলে চলে যাবেন পরে দেবেন কি দেবেন না আপনার তো কোনো গ্যারান্টি নেই। আপনাকে যদি থাকতে হয় নিরাপদ হেফাজতে থাকতে হবে। সেইভাবে থানা থেকে পুলিশ এসেছে আমি অফিসিয়াল চিঠি দিয়েছি। মামলা করার জন্য আমার রেকর্ড কিপারকে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, যখনই শুনেছি চেয়ারম্যান এই ঘটনায় জড়িত এবং চেয়ারম্যান আমার অফিসে আছে আমি তখনই থানায় কল করেছি, চেয়ারম্যান আমার অফিসে আছে। এরপর থানা থেকে পুলিশ এসে চেয়ারম্যানকে নিয়ে গেছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফি বিষয়টি নিশ্চিত করে বলেন, রেজিস্ট্রি অফিসের ঘটনায় চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা