1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় সরকারি খানবাহাদুর আহসানউল্লাহ কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

আসমা আইরিন, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:

একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে দেবহাটা সরকারি খানবাহাদুর আহসানউল্লাহ কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন শুরু হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কলেজ জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি বলেন, “নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও মূল্যবোধ সম্পন্ন শিক্ষা প্রদান করা সময়ের দাবি। ক্যারিয়ার পরিকল্পনা, আত্মশুদ্ধি, সময় ব্যবস্থাপনা ও চরিত্র গঠন শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের মূল চাবিকাঠি।”

তিনি নবীনদের উদ্দেশে আরও বলেন,
“তোমরাই আগামী দিনের নেতৃত্ব নির্মাণ করবে। সেই লক্ষ্যে মনোযোগ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষাজীবনকে এগিয়ে নিতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও নবীন শিক্ষার্থীরা। বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান, নৈতিকতা, সৃজনশীলতা ও ইতিবাচক চিন্তার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার বিষয়ক লিফলেট ও শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়। প্রাণবন্ত আলোচনা, উচ্ছ্বাস ও অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা