1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় র‍্যাব-৬ অভিযানে পারুলিয়া এলাকা থেকে কোটি টাকা মুল্যের ৩৪ হাজার পিচ ইয়াবা জব্দ, আটক-২

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৪ বার পঠিত

সোহরাব হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি:

কক্সবাজার থেকে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ৩৪ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোররাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে আটক ও জব্দের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন উত্তর হালিশহর গ্রামের মোহাম্মদ হোসেন (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নোয়াপাড়া গ্রামের মজিব উল্লাহ (৩৫)। র‍্যাব -৬ সাতক্ষীরা শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক শুক্রবার দুপুরে জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটায় এনে বিক্রি করা হবে, এমন খবর পেয়ে বৃহষ্পতিবার সন্ধ্যার পর র‍্যাব সদস্যরা দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে চট্টগ্রাম মেট্রো-ট-১১-০৯৭৫ নাম্বারের ট্রাকটিকে দেখে ধাওয়া করেন র‍্যাব সদস্যরা।

অবশেষে রাত আড়াইটার দিকে পারুলিয়া দক্ষিণ জেলেপাড়া ইটের রাস্তার সোলিং এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। আর আটক করা হয় মোহাম্মদ হোসেন ও মজিবউল্লাহ নামের দুই ব্যক্তিকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আরও জব্দ করা হয় দুটি মোবাইল সেট ও নগদ ২৮ হাজার ৯১২ টাকা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা