1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিনগুণ! গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

>সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ অফিসের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণেই এই অস্বাভাবিক বিল বৃদ্ধি পেয়েছে।

রবিউল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় বিদ্যুৎ বিল হঠাৎ দ্বিগুণ-তিনগুণ বেড়ে যাওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার। অভিযোগ উঠেছে, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ অফিসের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণেই এই অস্বাভাবিক বিল বৃদ্ধি ঘটেছে।
পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ও পাটকেলঘাটা বাজারের জাফর সরদার জানান, গত মাসে তাদের বিদ্যুৎ বিল ছিল স্বাভাবিক মাত্রায়। কিন্তু চলতি মাসে কোনো অতিরিক্ত ব্যবহার না করেও বিল দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে হতবাক হয়ে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
গ্রাহকরা আরও অভিযোগ করেন, বিল সংক্রান্ত সমস্যা নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে গেলে কর্মকর্তারা সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। বরং নানা অজুহাত দেখিয়ে ভুক্তভোগীদের হয়রানি করা হয়। এতে জনমনে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা এজিএম (অর্থ) মো: নুরুল আলম তার বক্তব্যে বলেন, গ্রাহক যদি বিদ্যুৎ ব্যবহার বেশি করেন তাহলে বিল বেশি উঠতে পারে, কোন গ্রাহকদের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা