1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পটি মালঞ্চ টেকনিক্যাল কলেজ, শ্রীফলকাটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।

১৯ ও ২০ সেপ্টেম্বর আয়োজিত এই ক্যাম্প আশপাশের গ্রামগুলোতে যেন এক উৎসবের আমেজ ছড়িয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে শিশুদের পদচারণায় প্রাঙ্গণ মুখরিত।

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ক্যাম্পে সেবা দিচ্ছেন ডা. সাকির হোসেন স্বাদ, ডা. ইসরার আহমেদ, সার্জন ডা. রিফাত জাহান, ডা. মশিউর রহমানসহ আরও ১৩ জন চিকিৎসক। তাঁরা রোগীদের সমস্যা মনোযোগ দিয়ে শুনছেন, প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন এবং প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন।

চিকিৎসা নিতে আসা অনেকেই বলছেন, ঢাকায় গিয়ে ডাক্তার দেখানো আমাদের পক্ষে সম্ভব হয় না। এখানে বিনামূল্যে ডাক্তার দেখানো ও ওষুধ পাওয়া আমাদের জন্য অনেক বড় সহায়তা।এবং
এত মানুষের ভিড়েও ডাক্তাররা ধৈর্য ধরে সেবা দিচ্ছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া।

বিএনপির সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেন, গ্রামীণ জনপদের অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।
তিনি আরো বলেন চিকিৎসা ক্যাম্পে ফ্রি রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়েছে।গ্রামীণ এলাকার সাধারণ মানুষের জন্য এ উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা এ ধরণের মানবিক কার্যক্রমকে জনগণের সেবায় অঙ্গীকার হিসেবে দেখছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা