1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় বিএনপি’র রাজনীতির অগ্নিমশাল শেখ তারিকুল হাসান

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা বিএনপি’র রাজনীতিতে অন্যতম আলোচিত নাম শেখ তারিকুল হাসান। তিনি দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা বিএনপি’র অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দলের রাজপথের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

স্বৈরাচারী সরকারের দমন–পীড়ন, হামলা-মামলা ও জেল-জুলুম উপেক্ষা করে সাতক্ষীরার রাজপথে দলীয় কর্মসূচি সফল করার জন্য সবসময় সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জানা গেছে, তাঁর বিরুদ্ধে ১০০-রও বেশি মামলা রয়েছে এবং একাধিকবার কারাবরণও করতে হয়েছে। তবুও দমে যাননি শেখ তারিকুল। দলের কর্মী–সমর্থক এবং সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি আন্দোলনকে তিনি প্রাণবন্ত করেছেন।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী বলেন, শেখ তারিকুল হাসান শুধু সাতক্ষীরায় নয়, পুরো খুলনা বিভাগেই বিএনপি’র রাজনীতিতে একটি শক্তিশালী নাম। কর্মীদের মনোবল জাগ্রত রাখতে ও গণআন্দোলনকে সংগঠিত করতে তাঁর অবদান প্রশংসনীয়।

সাতক্ষীরা জেলার কৃষক দলের সাবেক আহ্বায়ক মোঃ আহসানুল কাদির স্বপন বলেন , শেখ তারিকুল হাসান কর্মীবান্ধব নেতা হিসেবে সাতক্ষীরার রাজনীতিতে বিশেষ স্থান করে নিয়েছেন। তাঁর নেতৃত্বে সাতক্ষীরায় বিএনপি’র প্রায় সব কেন্দ্রীয় কর্মসূচিই সফল হয়েছে। রাজপথে আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে বারবার আক্রমণের শিকার হলেও তিনি সংগ্রাম চালিয়ে গেছেন।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট  কামরুজ্জামান ভূট্টো বলেন, রাজপথের যেকোনো আন্দোলন হোক বা সাংগঠনিক কর্মসূচি—প্রত্যেকক্ষেত্রেই শেখ তারিকুল হাসান অগ্রণী ভূমিকা রাখছেন। ফলে দলের নেতাকর্মী-সমর্থকদের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি সাতক্ষীরার বিএনপিকে নেতৃত্ব দিয়ে আরো সুসংগঠিত ও শক্তিশালী করবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা