1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

সাতক্ষীরায় বছরের প্রথম দিন নতুন বই পেল ৪ লাখ ২০ হাজার শিক্ষার্থী

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৯ বার পঠিত

উসমান গণি, সাতক্ষীরা:

সাতক্ষীরায় উৎসব মূখর পরিবেশে বছরের প্রথম দিনে সোমবার (১ জানুয়ারি) প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪ লাখ ২০ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ২৪ লাখ ৮৮ হাজার ৪৫৬টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে জেলার মোট ২ লাখ ৩৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ১০ লাখ ২১ হাজার ৫০২ টি বই এবং মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৪ হাজার শিক্ষার্থীর মাঝে ১৪ লাখ ৬৬ হাজার ৯৫৪টি বই বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে জেলায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এরপর পর্যায়ক্রমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়সহ জেলার বিভিন্ন স্কুলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

বছরের প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের শতভাগ শিক্ষাথীদের মাঝে বই বিতরণ করা হলেও এবার জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট ৩১ লাখ ৭০ হাজার ৩০২ টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা