1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক আটক বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা ও ‘পলায়ন অভিযোগে চাকরিচ্যুত হলেন সাতক্ষীরার সন্তান অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী মালয়েশিয়ায় দাতোক সেরী উপাধি পেলেন বিশিষ্ট শিল্পপতি, আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাতক্ষীরার কৃতিসন্তান আলহাজ্ব মো: হাসান আলী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির বিক্ষোভ শ্যামনগরে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’ বলার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে অবৈধ ইটভাটা নিয়ে বক্তব্য চাইতে গিয়ে হুমকির অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেপ্তারের দাবি, সাতক্ষীরায় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের ধরে এনে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা

সাতক্ষীরায় পৌরসভার ক্লিনিং ক্যাম্পেইন: ডেঙ্গু নিয়ন্ত্রণে একযোগে প্রচেষ্টা

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি॥

নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভায় মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ ক্লিনিং ক্যাম্পেইন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

ক্যাম্পেইনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুখরালী বলফিল্ড থেকে শুরু করে আমতলা মোড়, কুখারালী কলোনীপাড়া ও আশপাশের এলাকায় মাইকিং, জনসচেতনতামূলক প্রচারণা, ময়লা-আবর্জনা অপসারণ এবং জমে থাকা পানি পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়।

ব্র্যাকের ওসিসিএইচ প্রজেক্ট ম্যানেজার অমিত কুমার সরকার বলেন, ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়তে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার আল মা হাবিবা বলেন, সাতক্ষীরাকে পরিচ্ছন্ন রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। ডাস্টবিন ব্যবহার করতে হবে, যত্রতত্র ময়লা ফেলা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন—ব্র্যাকের মেডিক্যাল টেকনোলজি (টিবি) মাহমুদ হাসান, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা গালিব মিয়া, প্রেয়ণার জেলা সমন্বয়ক নাসরিন সুলতানা, ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটির সমন্বয়ক উত্তম কুমার মিত্র, রেড ক্রিসেন্টের যুব প্রধান ইলিয়াস হোসেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয় সাংবাদিকরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা