
-
সাংবাদিক হাসান এর পরিবারের জমি জোরপূর্বক দখল করতে গেলে শাহিনুর গাজী এলাকাবাসীর গণপিটুনির শিকার।
-
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদ নিয়ে কালবেলা সহ অন্যান্য পত্রিকার মিথ্যাচারের জবাব ও প্রকৃত ঘটনা।
নিজস্ব প্রতিনিধি:
সত্য ঘটনা কে আড়াল করে সাতক্ষীরা কালবেলার প্রতিনিধি আওয়ামী লীগের দোসর ও বিএনপি জামায়াতের অগণিত মানুষের ক্রাসফায়ারের মূল হোতা ও হত্যা মামলার আসামি সাবেক এসপি মনিরুজ্জামানের একান্ত সোর্স গাজী ফরহাদ বিভিন্ন সময় মিথ্যা সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ করে সাতক্ষীরার পরিবেশকে অশান্ত করার চেস্টা করছে ফরহাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রতারক এরতেজার সোর্স হিসাবেও পরিচিত।
ফ্যাসিস্ট আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন হলুদ সংবাদিক গাজী ফরহাদ বিএনপি সমর্থিত সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতির নামে মিথ্যা সংবাদ প্রচার করে ব্যাপকভাবে হয়রানি করে। এছাড়াও তার বিরুদ্ধে বিএনপি জামায়াতের অনেক কে ডিবি পুলিশ দিয়ে ধরে নিয়ে মামলার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা জোরপূর্বক আদায় করার অভিযোগ আছে। তার নামে সাতক্ষীরার বিভিন্ন থানায় নারি কেলেঙ্কারি ও চাঁদাবাজির মামলা আছে।
প্রকৃত ঘটনার বিবরনে যাহা জানা গেছে, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের লেয়াকাত গাজীর পুত্র শাহিনুর গাজীর আপন চাচা ভাই সাত্তার গাজী ওয়ার্ড আওয়ামী সেক্রেটারি সেই সুযোগ কাজে লাগিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের উপজেলা সভাপতি শেখ নুরুল ইসলামের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করেন, সেই প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জমি দখলের সাথে জড়িত হয়। তৈলকুপী গ্রামের বিএনপি পরিবার মৃত্যু মোহাম্মদ আলী গাজী, আব্দুল রাবী, এরফান মোড়ল সহ অসংখ্য মানুষের জায়গা জোরপূর্বক জমি দখল ও জাল জালিয়াতের মাধ্যমে জমি বিক্রি সহ বিগত দিনে পুলিশ দিয়ে মামলা করার বিস্তর অভিযোগ পাওয়া গেছে।
বিভিন্ন সুত্রে জানা যায়, তৈলকুপী গ্রামের মৃত্যু মাতব্বর সরদারের প্রায় এক বিঘা জমি আওয়ামীগের দোসর শাহিনুর গাজী জোর করে ভোগ দখল করে রেখেছিল। ৫ই আগস্ট পরবর্তী মাতব্বর সরদারের পুত্রদ্বয় সেই জমি উদ্ধার করেন। জমির যাবতীয় কাগজপত্র মিটিশন, খাজনা, দলিলাদি মাতব্বর সরদারের ছেলেদের নামে। সেই জমি আবারও শাহিনুর গাজী দখল করতে গেলে এলাকাবাসীর গনপিটুনির শিকার হয়।
তৈলকুপী গ্রামের বাসিন্দা ও মৎস্যজীবী দলের নেতা মোফাজ্জল ও মিজানুর রহমান জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগে যোগ দিয়ে বিগত দিনে জাল জালিয়াতির মাধ্যমে জমি দখল ও বিক্রি করে বিএনপি জামায়াতের অনেক পরিবারকে নিঃস্ব করেছে শাহিনুর গাজী ও তার ভাই ঢাকার যুবলীগ ক্যাডার সাইফুল গাজী, কোর্টের জারিকারক থেকে পেশকার পরিচয় দেওয়া আলমগীর গাজী। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠেছে। ৫ই আগষ্ট পরবর্তী শাহিনুর দীর্ঘদিন পলাতক থাকার পরে বর্তমানে সে নিজেকে সেচ্চাসেবক দলের কর্মী হিসাবে পরিচয় দিচ্ছে যাহা এলাকার ত্যাগী নেতা কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজমান করছে।
এছাড়াও খলিশখালী গ্রামের ভুক্তভোগী অবসরপ্রাপ্ত আর্মি রবিউল ইসলাম জানান, তালা এসিল্যান্ট অফিসের মাধ্যমে রেকর্ড সংশোধন করে দেওয়ার কথা বলে প্রতারক আলমগীর ও শাহিনুর গাজী আমার কাছ থেকে ১লাখ টাকা নিয়েছে কিন্তু কাজ ও টাকা ফেরত দেয়নি।
সাতক্ষীরা প্রেসক্লাবে সদস্য ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান জানান, আমার দাদার দলিল রেকর্ড বুনিয়ায়ে মিটিশনকৃত প্রায় এক বিঘা জমি আওয়ামী লীগের দোসর ও ভূমিদস্যু শাহিনুর গাজী দখল করে রেখেছিল। ৫ই আগস্ট পরবর্তী সেই জমি আমার বাপ-চাচারা উদ্ধার করে। (৬ই সেপ্টেম্বর) শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক জমি আবারও দখল করতে গেলে শাহিনুর গাজী ও সাইফুল গাজী এলাকাবাসীর পিটুনির শিকার হন। তাদের হামলায় আমি নিজেও আহত হয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ট্রিটমেন্ট নিয়েছি। এই আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার নামে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।পাটকেলঘাটা থানাকে ঘটনা জানালে জমির স্থল পরিদর্শন করেন। বক্তব্য নেওয়ার জন্য শাহিনুর গাজী কে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়।